০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা
  • আপডেট সময় : ০৪:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আদালত প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পুবালী ব্যাংক পিএলসির অর্থায়নে এবং প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে আদালত প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, পুবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, সাবেক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, পুবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, অ্যাডভোকেট আফজল হোসেন ও অ্যাডভোকেট সুব্রত কুমার দত্তসহ অনেকে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদালত প্রাঙ্গণে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে অতিথিরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬