০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 236
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট নগরীর শাহজালাল উপশহরের আইডিয়া মাল্টিপারপাস সেন্টার হলরুমে Institute of Development Affairs (IDEA)-এর Migration Project-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ২০ জন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসনের গুরুত্ব, অভিবাসন বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং তরুণদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় IDEA-এর মানবসম্পদ ব্যবস্থাপক সুসমা ভট্টাচার্য ‘A Brief on IDEA Safeguarding’ শীর্ষক সেশন পরিচালনা করেন। বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও অভিবাসনসংক্রান্ত কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও জনসচেতনতামূলক কনটেন্ট তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে অভিবাসন নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য সংবাদ, ভিডিও, রিল, ফিচার, ফ্যাক্ট-চেকিং ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল “Action Plan Preparation by Social Media Content Creators”। এ পর্বে অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররা নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে ভবিষ্যতে কী ধরনের কনটেন্ট তৈরি করবেন, সে বিষয়ে নিজেদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় IDEA Migration Project-এর Project Officer সামি হক, এস এম রফিকুজ্জামান লিটু, কংকন কান্তি দাস ও লিজা মনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সম্পৃক্ত করার মাধ্যমে অভিবাসন বিষয়ে প্রচলিত মিথ, ভুল তথ্য ও বিভ্রান্তি কমিয়ে তরুণদের সচেতন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসন বিষয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা

আপডেট সময় : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬