০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

কুলাউড়া প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 82
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ মনিষা রানী দাস (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী নিখিল চন্দ্র দাস (৪৪) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট ) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে নিখিল চন্দ্র দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম লুজ গাঁজা এবং একই ব্যাগে ছোট-বড় কাগজে মোড়ানো ৩০টি গাঁজার পুরিয়া পাওয়া যায়। এসব পুরিয়ার মোট ওজন ১২০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম।

গ্রেপ্তার মনিষা রানী দাস উত্তর কুলাউড়া গ্রামের মৃত প্রেমানন্দ দাসের মেয়ে ও নিখিল চন্দ্র দাসের স্ত্রী। তার স্বামী নিখিল চন্দ্র দাস একই গ্রামের মৃত রতন চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাসুদুর রহমান তালুকদার জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬