০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিক্ষার্থীদের জন্য গুগলের বড় উপহার, এক বছর বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে জেমিনি প্রো এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২১ আগস্ট) বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এই অফারের আওতায় যোগ্য শিক্ষার্থীরা এক বছর গুগলের এআই প্রো সুবিধা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনিতে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় বাড়তি ব্যবহারের সীমা পাওয়া যাবে। গুগল ড্রাইভ, জিমেইল ও গুগলের অন্যান্য সেবায় ব্যবহারের জন্য থাকছে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অফারের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকার বৈধ প্রমাণপত্র থাকতে হবে।

শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড, সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের রসিদ কিংবা গুগলের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো নথি জমা দিতে হতে পারে।

যেভাবে পাওয়া যাবে সুবিধা

অফারটি পেতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগলের শিক্ষার্থী অফার পেজে যেতে হবে। সেখানে ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে ‘Bangladesh’ নির্বাচন করতে হবে।

এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তথ্য ও কাগজপত্র যাচাই শেষে আবেদন অনুমোদিত হলে অফারটি সক্রিয় করা যাবে।

অফারটি বিনামূল্যের হলেও সক্রিয় করার সময় আন্তর্জাতিক লেনদেন সুবিধাসম্পন্ন একটি পেমেন্ট কার্ড যুক্ত করার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা ব্যাংকের ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা বৈধ ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে নির্ধারিত এক বছরের অফার মেয়াদে কোনো অর্থ কাটা হবে না বলে জানানো হয়েছে।

পড়াশোনায় যেভাবে কাজে আসবে জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল জেমিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও একাডেমিক কাজের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে পারে। জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করা, গাণিতিক সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ, কোডিংয়ে সহায়তা, অ্যাসাইনমেন্টের খসড়া তৈরি, প্রতিবেদন লেখা এবং উপস্থাপনার বিষয়বস্তু প্রস্তুতের মতো কাজে এটি ব্যবহার করা যায়।

ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গুগলের এক বছরের এই অফার শুধু অতিরিক্ত ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগই নয়, পড়াশোনা, গবেষণা ও একাডেমিক কাজেও উন্নত এআই সুবিধা কাজে লাগানোর সুযোগ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের জন্য গুগলের বড় উপহার, এক বছর বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ

আপডেট সময় : ০৩:৪৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬