০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি

এমসি কলেজ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 101
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের আবহে মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চড়ুইভাতি ২০২৬’। জুলোজি ক্লাবের আয়োজনে সিলেট ইকোপার্কে গত শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ইকোপার্ক প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ‍্যাপক বিজন কুমার চক্রবর্তী, সহযোগী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, প্রভাষক আনোয়ার হোসেইন, প্রভাষক জুয়েল আহমেদ এবং অতিথি শিক্ষক মো. মনজুর হোসেন রাকিব। এ ছাড়া বিভাগের বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজনের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ছেলে-মেয়ে উভয়ের অংশগ্রহণে এসব খেলায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। পরে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় খাবারের আয়োজন।

দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নাচ, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগের শিক্ষকবৃন্দ। একই অনুষ্ঠানে জুলোজি ক্লাব আয়োজিত ‘Wildlife PhotoFest’-এর বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং বিভাগের ঐক্য ও সম্প্রীতি ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘চড়ুইভাতি ২০২৬’ পরিণত হয় প্রাণিবিদ্যা পরিবারের এক স্মরণীয় মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি

আপডেট সময় : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬