০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 108
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং, বাংলাদেশ (এফইএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘পলিটিক্স ল্যাব’ কার্যক্রমের সমাপনী সংলাপে তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক এ সংলাপ রোববার (২২ আগস্ট) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের তরুণ নারী রাজনীতিক, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংলাপে রাজনীতিতে নারীদের অর্থবহ অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের ভূমিকা এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম বলেন, নারীদের রাজনৈতিকভাবে এগিয়ে নিতে হলে শুধু আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব বাড়ালেই হবে না, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর নীতি ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা জরুরি।

তিনি তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপে বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির জন্য আর্থিক সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সহায়তা, নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং সাইবার হয়রানি থেকে সুরক্ষার ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি শুধু সংখ্যাগত প্রতিনিধিত্ব নয়, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের কার্যকর ও অর্থবহ নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপের শেষ পর্বে পূর্ববর্তী ‘পলিটিক্স ল্যাব’ কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ নারী রাজনীতিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬