০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৃকপাঠ ভবনে রঘু রাইয়ের আলোকচিত্র প্রদর্শনী

শেখ ফয়সাল আহমদ
  • আপডেট সময় : ০৪:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 72
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে রাজধানীর দৃকপাঠ ভবনের লেভেল ৮-এ শুরু হয়েছে প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাইয়ের জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ‘রিলার্নিং রঘু রাই”। গত ১৯ আগস্ট সন্ধ্যায় আলোকচিত্রী, শিল্পী, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে এক উষ্ণ ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীতে রঘু রাইয়ের দীর্ঘ আলোকচিত্রযাত্রা, স্মৃতি, অভিজ্ঞতা ও নিজস্ব দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রদর্শনীটি শুধু তাঁর বহুল পরিচিত আলোকচিত্রগুলোকে সামনে আনেনি; বরং প্রতিটি কাজের পেছনের মানুষ, সম্পর্ক, সময় ও ব্যক্তিগত অভিজ্ঞতার নানা গল্পও তুলে ধরেছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে রঘু রাইয়ের বিরল বইয়ের একটি বিশেষ সংগ্রহ। এর মাধ্যমে তাঁর আলোকচিত্রচর্চার পাশাপাশি প্রকাশনা ও সৃজনশীল কাজের বিভিন্ন দিকও দর্শনার্থীদের সামনে উন্মোচিত হয়েছে।

উদ্বোধনী সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের পরিবেশনা ‘রিমেম্বারিং এ ফ্রেন্ড”। এতে রঘু রাইয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব, ব্যক্তিগত অভিজ্ঞতা ও পারস্পরিক সম্পর্কের নানা স্মৃতি উঠে আসে। আলোকচিত্রের আনুষ্ঠানিক পরিসর ছাড়িয়ে দুই বন্ধুর আন্তরিক যোগাযোগ, স্মৃতি ও সৃজনশীল সম্পর্কের নানা দিক এই পরিবেশনায় প্রকাশ পায়।

আয়োজকেরা জানান, প্রদর্শনীটির মধ্য দিয়ে রঘু রাইয়ের আলোকচিত্রকে শুধু একজন কিংবদন্তি আলোকচিত্রীর কাজ হিসেবে নয়, বরং তাঁর জীবন, সম্পর্ক, স্মৃতি ও সময়ের সঙ্গে যুক্ত একটি চলমান সৃজনশীল যাত্রা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে।

উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া সকল আলোকচিত্রী, শিল্পী, শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রদর্শনীটি আগামী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃকপাঠ ভবনের লেভেল ৮-এ সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৃকপাঠ ভবনে রঘু রাইয়ের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০৪:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬