০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 86
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি বিষয়ে দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে “মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে হ্যান্ডস-অন ট্রেইনিং: ডিএনএ এক্সট্রাকশন, পিসিআর, জেল ডকুমেন্টেশন ও স্পেকট্রোফটোমেট্রিক বিশ্লেষণ” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিএসসি এজি (অনার্স) লেভেল-৪, সেমিস্টার-১, সেশন ২০২১-২২-এর ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) সহযোগী পরিচালক ড. মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, আধুনিক কৃষি ও জীববিজ্ঞানভিত্তিক গবেষণায় মলিকিউলার বায়োলজির গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের গবেষণায় দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আধুনিক গবেষণাগারভিত্তিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে-কলমে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রশিক্ষণের প্রযুক্তিগত অধিবেশনে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরির পরিচিতি ও নিরাপত্তা, ডিএনএ ও আরএনএ এক্সট্রাকশন, স্পেকট্রোফটোমেট্রি, উদ্ভিদ নমুনা থেকে ডিএনএ পৃথকীকরণ, ডিএনএ ও আরএনএর পরিমাণ নির্ধারণ, পিসিআর রিএজেন্ট প্রস্তুতি ও পিসিআর সেটআপ, জেল ডকুমেন্টেশন এবং তথ্য বিশ্লেষণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের পিএইচডি ফেলো ডা. সোহেল রানা।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, সনদপত্র বিতরণ এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬