০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 104
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও নির্বাচিত রোগীদের বিনামূল্যে সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এবং বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন (বিওআরসিআরএফ)।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এফ. এম. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক ডা. এস. এ. এম. ইমরান হোসেন, বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান মামুন।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা মুখ ও মুখগহ্বরের ক্যান্সারের প্রধান কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এবং দ্রুত যথাযথ চিকিৎসা গ্রহণ করা হলে ওরাল ক্যান্সার নিরাময় সম্ভব। পাশাপাশি আধুনিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনের গুরুত্বের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করেন। স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত ও নির্বাচিত ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী জটিল ও ব্যয়বহুল ওরাল ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারি বিনামূল্যে সম্পন্ন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওরাল ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং অসচ্ছল রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও বিওআরসিআরএফ-এর এ যৌথ উদ্যোগ সিলেটে ক্যান্সার চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুবিধাবঞ্চিত রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬