০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 88
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ক্লাবটি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ক্লাবটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সভায় ক্লাবের চলমান বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।

এদিকে, মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একজন নারীকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে অনুষ্ঠানে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে তার আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মিসেস রুম্পা শারমিনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬