০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি সিনেমা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 55
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার মর্যাদাপূর্ণ বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বাংলাদেশের সিনেমাটি নির্বাচিত হয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। নির্মাতার দাবি, লন্ডন চলচ্চিত্র উৎসবের এই বিভাগে এর আগে কোনো বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়নি।

আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসর। এবারের উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড-এর জন্য প্রতিযোগিতা করবে ১০টি সিনেমা। সেই তালিকায় জায়গা পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অর্জন। এর আগে সিনেমাটি বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। পরে জায়গা করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এবার লন্ডনের মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সঙ্গে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতায় রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে ঘিরে এগিয়েছে এর গল্প। বিয়ের প্রস্তুতি নিতে পার্লারে আসে জাইনীন নামের এক তরুণী। ধীরে ধীরে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে কেন্দ্র করে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতের মুখোমুখি হয় সে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল। অতিথি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

২০২৫ সালের ৮ জুন সিনেমাটির প্রধান চিত্রগ্রহণ শুরু হয় এবং শেষ হয় ৮ জুলাই। মোট ২৬ দিনে শুটিং সম্পন্ন করা হয়। পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের লিসবনে। চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজও সম্পন্ন হয়েছে প্যারিসে।

সিনেমাটির মূল প্রযোজক ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি। সহ-প্রযোজনায় রয়েছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। সিনেমাটির আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।

ভেনিস ও টরন্টোর পর লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি আরও দৃশ্যমান হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি সিনেমা

আপডেট সময় : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬