দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধনের ৮ম মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 170
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”-এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের কার্যকরী পরিষদ-২০২৬-এর ৮ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কলেজের লাইব্রেরি কক্ষে ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের সভাপতি জামিয়া আহমদ। সঞ্চালনা করেন ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জোনের সহ-সভাপতি ও বাঁধন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিট এর জোনাল প্রতিনিধি রিপন মাহমুদসহ কার্যকরী পরিষদ-২০২৬-এর দায়িত্বশীল সদস্য ও কর্মীবৃন্দ।
সদস্যদের পারস্পরিক পরিচিতির মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে ইউনিটের সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিজ নিজ দায়িত্বের কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ ছাড়া বাঁধন সিলেট জোন আয়োজিত সাংগঠনিক কর্মশালা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা বাস্তবায়নে বিভিন্ন উপকমিটিও গঠন করা হয়।

সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক সেবাকে আরও বিস্তৃত করতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বাঁধনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিট ভবিষ্যতে আরও কার্যকরভাবে মানবিক সেবায় অবদান রাখবে।















