০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২০২৭ সালের এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে মার্চে আয়োজনের বিষয়টি বিবেচনা করছে শিক্ষা বিভাগ। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা পরিবর্তন করে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা চলছে।

শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে।

শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রমজান ও ঈদের বিষয়টি বিবেচনার পাশাপাশি অভিভাবকদের মতামতও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব বিষয় বিশ্লেষণ করেই মার্চে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ করার পরিকল্পনা রয়েছে। একই বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল।

গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনের দুই বছরের গ্যাপ কমাতে পরীক্ষার সময়সূচি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে সময় ডিসেম্বরকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে বিবেচনা করার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির পর থেকে আগের সময়সূচি আর নিয়মিত রাখা সম্ভব হয়নি। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।

পরীক্ষার সময়সূচি আগের ধারায় ফিরিয়ে আনতে শিক্ষা বিভাগ আগামী বছরের পরীক্ষাগুলো এগিয়ে আনার উদ্যোগ নেয়। প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা করা হলেও পরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে এসএসসি জানুয়ারি এবং এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে রমজান, ঈদ এবং অভিভাবকদের মতামতসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এখন এসএসসি পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৭ সালের এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬