০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০ আগস্ট

এসআইইউ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 82
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোস্টার ফ্যাস্টিভ্যাল। এ আয়োজনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি টিম অংশগ্রহণ করবে।

ইতোমধ্যে ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনটি পৃথক বিভাগে নির্ধারিত তিনটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশকে গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, নিবন্ধিত শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সকাল ১০টায় ফ্যাস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর নিবন্ধিত শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবেন।

পোস্টার ফ্যাস্টিভ্যালের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর মো. শফিউল আলম বলেন, “এসআইইউ ইংরেজি বিভাগ জ্ঞানচর্চাকে শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল ও মননশীলতার উন্মুক্ত চর্চায় বিশ্বাস করে। সেই লক্ষ্যেই সিলেটের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা, সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশে এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, ইংরেজি বিভাগ নিয়মিতভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও সৃজনশীল বিভিন্ন আয়োজন করে আসছে। তিনি এবারের পোস্টার ফ্যাস্টিভ্যালে সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০ আগস্ট

আপডেট সময় : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬