লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 91
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের আয়োজনে ‘Cine and Classic Challenge 2026’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাম্মি আক্তার।

‘Cine and Classic Challenge 2026’ প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ৬৭তম ব্যাচের শিক্ষার্থী ইমা, দ্বিতীয় হন মাহদিয়া জাহান মিম এবং তৃতীয় স্থান অর্জন করেন ৭০তম ব্যাচের শিক্ষার্থী মুসলিমা বিনতে সুহেল মিম।
সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ৬৩তম ব্যাচের শিক্ষার্থী কুলসুম আক্তার সায়মা, দ্বিতীয় হন সামিহা আবিদা চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন ৬৪তম ব্যাচের শিক্ষার্থী নুজহাত।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এলিট স্কুরার এবং রানার-আপ হয় ব্রোকেন বিটস। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আফসর এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন জাবের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “যেকোনো প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করে। লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”
তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে আরও সম্পৃক্ত করে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ক্লাবকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের সহ-উপদেষ্টা আশফাক আহমদ শোভন, ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ৬৬তম ব্যাচের শিক্ষার্থী মো. নাফিজুল ইসলাম সাহিদ এবং ৬৭তম ব্যাচের শিক্ষার্থী মাইশা মমতাজ চৌধুরী।















