০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু হবে ১৫ দিনের মধ্যে

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 96
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১৫ দিনের মধ্যে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত এক সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ নির্দেশনা দেন বলে সভা সূত্রে জানা গেছে।

সভা সূত্র জানায়, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা দ্রুত শুরু করে আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তুতি নিতে এনটিআরসিএর কর্মকর্তারা সাত দিনের সময় চেয়েছেন।

এক কর্মকর্তা জানান, সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের দপ্তরে পাঠানো হবে। সচিবের অনুমোদনের পর এনটিআরসিএ মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু হবে ১৫ দিনের মধ্যে

আপডেট সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬