০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সীমান্তে বিজিবির সরাইল রিজিয়নের অভিযান

৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

কুলাউড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 107
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের অভিযানে প্রায় ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্যসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি জানান, সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান ও একটি ওয়ান শুটার গান। এছাড়া ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও বিজিবি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অবৈধ পাচার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে বিজিবির সরাইল রিজিয়নের অভিযান

৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

আপডেট সময় : ০৮:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬