০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 84
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলার ঋতুবৈচিত্র্যের অনন্য সৌন্দর্য ও বর্ষার স্নিগ্ধ আবহকে ধারণ করে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠান।

সোমবার (১৭ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের ক্ষুদে শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শিশুদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি, প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় পরিচয় ঘটানো এবং সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যেই এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।

প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রাক-প্রাথমিক শাখার শিক্ষিকাদের আন্তরিক পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বর্ষাকে ঘিরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শাখার কোমলমতি শিক্ষার্থীরা পরিবেশন করে গান, কবিতা ও নৃত্য। কখনো বৃষ্টির ছন্দ, কখনো নৃত্যের তালে তালে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অডিটোরিয়ামে সৃষ্টি করে এক আনন্দমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও শিক্ষকদের সক্রিয় সহযোগিতা অনুষ্ঠানটিতে যোগ করে ভিন্ন মাত্রা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করলেও তাদের শিকড় বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বর্ষাবরণের মতো আয়োজন তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে জানার সুযোগ তৈরি করে।”

তিনি আরও বলেন, “শিশুদের শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অনুপ্রেরণা পায়।”

সবশেষে হাসি, গান ও উচ্ছ্বাসে ভরা এ বর্ষাবরণ অনুষ্ঠানটি স্কলার্সহোম মেজরটিলা কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ

আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬