০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সমনভাগ চা বাগানে বিষপানে চা শ্রমিক নারীর মৃত্যু

ষাটমাকন্ঠ প্রতিবেদক, বড়লেখা
  • আপডেট সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 280
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সমনভাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

দীপ্তি বাক্তি ওই চা বাগানের বাসিন্দা ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তাঁর স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান নিয়ে আসতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে এসে তাঁকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, দীপ্তি বাক্তি কী কারণে বিষপান করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

দীপ্তি বাক্তির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক বিরাজ করছে সমনভাগ চা বাগান এলাকাতেও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমনভাগ চা বাগানে বিষপানে চা শ্রমিক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬