০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভুকশিমইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজনের মতবিনিময় সভা

ষাটমাকন্ঠ প্রতিবেদক, কুলাউড়া
  • আপডেট সময় : ১০:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নকে একটি উন্নয়নশীল, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন সাবেক ছাত্রনেতা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক সিরাজুল ইসলাম রাজন।

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজন ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারণার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এরই ধারাবাহিকতায় গত রোববার (১৬ আগস্ট) রাত ৮টায় ভুকশিমইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাজী রফিকুল ইসলাম সিতার মিয়ার বাড়িতে ওয়ার্ডবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ডের বাসিন্দা রহম আলীর সঞ্চালনায় এবং আজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি তফজ্জুল হোসেন রাজা, সাবেক সাধারণ সম্পাদক শেখ জেবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিছবাহুল বাসার বাবু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আলম মিতুল, জয়নাল মিয়া ও সামছুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম রাজন বলেন, “ভুকশিমইল ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি। ইউনিয়নবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ও ভালোবাসায় ভুকশিমইল ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুকশিমইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজনের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬