০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

রেদওয়ান আহমদ, বড়লেখা পৌরসভা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 262
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ৪০ জন কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং উপজেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি। ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৩৮ মিলিয়ন মেট্রিক টন খাদ্য দেশে উৎপাদিত হয়। ঘাটতি পূরণে চাল, গমসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করতে হয়। তাই খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের আরও বেশি প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া প্রয়োজন।

সুধাংশু রঞ্জন দেব আরও বলেন, ধান, চাল, ডালসহ বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি মৎস্য, গবাদিপশু ও প্রাণিসম্পদ খাতেও কৃষিঋণ দেওয়া হচ্ছে। কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং অন্যান্য খাতে সরকারের ভর্তুকি ও প্রণোদনার সুযোগ রয়েছে। কৃষকদের সহজে কৃষিঋণ দিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, হঠাৎ করে ব্যাংকে গিয়ে ঋণের আবেদন না করে আগে থেকেই কৃষি প্রকল্পের পরিকল্পনা করতে হবে। প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ব্যাংকের সঙ্গে আলোচনা করলে ঋণ প্রাপ্তি সহজ হবে। পাশাপাশি উপজেলা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তাদের পরামর্শ নিয়ে জমি ও পুকুরের উপযোগিতা অনুযায়ী প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, হাঁস-মুরগি পালন, ছাগল ও গবাদিপশু পালন কিংবা মাছ চাষের মতো উদ্যোগ গ্রহণ করে কৃষকেরা নিজেরাই উদ্যোক্তা হতে পারেন। তবে আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. শহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাচ্-বাংলা ব্যাংকের কমপ্লায়েন্স ম্যানেজার নাদিরা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. কয়েছ সামী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, বড়লেখা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু এবং বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ কারী সিরাজুল ইসলাম।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী সুমন দেবনাথ, প্রান্তিক কৃষক মঈন উদ্দিন, রাজা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বদরুল হক এবং বড়লেখা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শাহজাহান সৌরভ।

পরে অনুষ্ঠানে উপস্থিত ৪০ জন কৃষকের মধ্যে মোট ৭৫ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

আপডেট সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬