দক্ষিণ সুরমা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ১০:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 252
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টস ফোরাম-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটি শিক্ষার্থীদের একাডেমিক, সাংগঠনিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা বিকাশে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটিতে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনামুল হক। সহ-প্রধান নির্বাহী পদে রয়েছেন সুমাইয়া রওশন আক্তার, ফারজানা আক্তার জোহা ও আলীনূর রহমান।
এ ছাড়া নির্বাহী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজির রহমান শাওন। সহ-নির্বাহী সমন্বয়ক পদে রয়েছেন নাহিদুর রহমান নাহিদ, সাজানুর রহমান, রুহেনা বেগম ও মো. এহসানুল হাসান কামরান।
সাংগঠনিক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসতেকার আহমদ তৌহা। সহ-সাংগঠনিক পরিচালক পদে রয়েছেন পাবেল আহমদ, রিয়া আক্তার দিয়া, ইমন আহমদ ও মো. আব্দুন নূর আখঞ্জী আরিফ।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টস ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে জ্ঞানচর্চা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক দক্ষতা অর্জন এবং সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী মেয়াদে শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে ফোরামের কার্যক্রম পরিচালনা করবে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।















