০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় জরিমানা

কুলাউড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 71
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক চারটি মামলা করা হয়। পরে এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় জরিমানা

আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬