০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেবে গবেষণা বৃত্তি

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 120
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।

প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক পোস্টডক্টরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত গবেষণা ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষণার ক্যাটেগরি

পেশাগত গবেষণার ক্ষেত্রে স্বল্প পরিসরে গবেষণা (৬ মাস) ও বৃহৎ পরিসরে গবেষণার (১০ মাস) ক্ষেত্রে ‘আমাই’-এ কর্মরত যেকোনো কর্মকর্তা/কর্মচারী এ গবেষণা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে গবেষণা ব্যবস্থাপনা কমিটি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বিচার করে গবেষণাবৃত্তি চূড়ান্ত করবেন।

আবেদনের নিয়ম

আবেদনকারীকে আবশ্যিকভাবে নির্ধারিত আবেদন ফরম (আমাই ওয়েবসাইট- imli.portal.gov.bd-এ আপলোডকৃত) পূরণপূর্বক তাঁর জীবনবৃত্তান্ত এবং গবেষণাকর্ম/প্রকাশনার তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দেবেন।

বাংলাদেশের বাইরে অবস্থিত আবেদনকারীকে অবশ্যই আমাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম imli.moebd@gmail.com, rmcimli2010@gmail.com এই ই-মেইলে প্রেরণ করতে হবে (PDF, JPEG অথবা JPG ফরম্যাটে)।

আবেদন ফি

১০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

৩১ আগস্ট ২০২৬।

নির্দেশনা ও শর্ত

১. ফেলোশিপ গবেষণার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা (চল্লিশোর্ধ্ব), অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়/কলেজের অধ্যাপক/সহযোগী অধ্যাপক, অভিজ্ঞ গবেষক এবং কোনো গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত গবেষক এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ধরনের গবেষণায় গবেষকের এমফিল/পিএইচডি ডিগ্রি এবং কোনো স্বীকৃত (আইএসএসএন নম্বরধারী) ও পিয়ার–রিভিউড গবেষণাপত্রিকায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে।

২. আবেদনকারী কর্তৃক অন্য কোনো বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটের অর্থায়নে গবেষণাকর্ম চলমান থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না।

৩. একই গবেষণা প্রস্তাব একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেবে গবেষণা বৃত্তি

আপডেট সময় : ০৫:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬