০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 102
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের আওতাভুক্ত সুবিধাপ্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে iBAS++ পদ্ধতির মাধ্যমে অর্থ ছাড়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধের জন্য এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়া পরিশোধের উদ্যোগ হিসেবে দেশের ৬৪ জেলার শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ পাঠানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬