০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ষাটমাকন্ঠ প্রতিবেদক, কুলাউড়া
  • আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রণয় বিশ্বাস বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মৎস্য খামারি আব্দুল হাকিম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। পরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬