০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়ন ও চাকরির বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬’। ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়।

সামিটের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও কর্পোরেট বিশ্বের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে সমন্বয় তৈরি করা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলা। আয়োজনে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবী, শিক্ষাবিদ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম এবং ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি নিয়োগ কার্যক্রম। শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বুথে গিয়ে নিজেদের পছন্দের পদের জন্য জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানগুলো এসব সিভি যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচন করবে। জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম স্কিল জবস এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

এ ছাড়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণমূলক অধিবেশনের আয়োজন করা হয়। এসব সেশনে সিভি তৈরির কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং আধুনিক কর্পোরেট পরিবেশে সফল হওয়ার প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ পেশাজীবীরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, এডমিশন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজক কমিটির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬’-এর সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট

আপডেট সময় : ১২:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬