০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মানবিকতার পাঠ ছড়িয়ে দিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে তিন উদ্যোগ

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 93
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়াতে তিনটি কল্যাণমূলক উদ্যোগ চালু করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চ্যারিটি ক্লাব। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে নিরাপদ পানীয় জল ও খাবারের কর্নার, চ্যারিটি বক্স এবং পুরোনো কাপড় ও জুতা সংগ্রহের ড্রপ বক্স।

১৩ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উদ্যোগের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. সাইফুর রহমান, পিএসসি। এ সময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ এবং চ্যারিটি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. সাইফুর রহমান সহমর্মিতা, উদারতা ও নিঃস্বার্থ সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি kindness, empathy ও humanity-এর মতো মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বলা হয়, শিক্ষার উদ্দেশ্য কেবল একাডেমিক সাফল্য অর্জন নয়; বরং শিক্ষার্থীদের মানবিক, সহানুভূতিশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। সেই লক্ষ্যেই চ্যারিটি ক্লাবের উদ্যোগে এসব কার্যক্রম শুরু করা হয়েছে।

আয়োজকদের মতে, এক প্লেট খাবার ভাগ করে নেওয়া, এক গ্লাস নিরাপদ পানীয় জল তুলে দেওয়া কিংবা প্রয়োজনগ্রস্ত কারও জন্য পুরোনো পোশাক বা জুতা দান—ছোট মনে হলেও এসব উদ্যোগ মানুষের জীবনে স্বস্তি, আশা ও মর্যাদা ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চ্যারিটি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে সেবার মানসিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে নিবেদিত প্রচেষ্টার জন্য জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চ্যারিটি ক্লাবের কনভেনর ও সহকারী শিক্ষক রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবিকতার পাঠ ছড়িয়ে দিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে তিন উদ্যোগ

আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬