০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির সচেতনতা র‍্যালি

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে র‍্যালিটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। বিএনসিসি হেডকোয়ার্টারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

র‍্যালি শেষে বিএনসিসির ক্যাডেটরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফরা অংশ নেন।

এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসির সেনা শাখার ক্যাডেটরা ব্যান্ড পার্টিসহ কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে শুধু সচেতনতা নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও জরুরি। বিশেষ করে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ক্যাম্পাস ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির সচেতনতা র‍্যালি

আপডেট সময় : ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬