০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টিএইচএম ভাইকিংস টুর্নামেন্টের চতুর্থ আসর শেষ

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 93
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উৎসাহ-উদ্দীপনা, আনন্দ, প্রতিযোগিতা ও পারস্পরিক বন্ধনের মধ্য দিয়ে শেষ হয়েছে লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ‘টিএইচএম ভাইকিংস টুর্নামেন্ট ২০২৬—সিজন ৪: ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট’।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ আগস্ট লিডিং ইউনিভার্সিটির আরএবি ভবনের গ্যালারি-১-এ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন বশির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহবুবুর রহমান। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা সাজাদুল ইসলাম সরকার। আয়োজনে সহযোগিতাকারী স্পন্সরদের প্রতিনিধিরাও বক্তব্য দেন। স্টাডি গাইডারের প্রতিনিধি মাহদী আহমেদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এ সময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। পাশাপাশি লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের নির্বাহী কমিটি ২০২৫–২৬-এর সভাপতি ছায়েফ আহমেদ লিমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইসলাম বক্তব্য দেন।

এবারের ভাইকিংস টুর্নামেন্টে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ফুটবল, লুডু, ইউএনও, ক্যারম, মিউজিক্যাল চেয়ার, রশি টানাটানি, হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

‘ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট’ প্রতিযোগিতায় ১৯তম ও ২০তম ব্যাচকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী ও বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএইচএম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল হোসেইন সাঈদ ও অনিন্দিতা রায়।

আয়োজকরা বলেন, ভাইকিংস টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার মধ্য দিয়ে তৈরি হওয়া এসব স্মৃতি ভবিষ্যতেও শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে যুক্ত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিএইচএম ভাইকিংস টুর্নামেন্টের চতুর্থ আসর শেষ

আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬