০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 93
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবিগঞ্জের চুনারুঘাটে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

কর্মশালায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ, প্রস্তুতির কৌশল, প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে নিয়মিত চর্চা, সমস্যা সমাধানের দক্ষতা ও যুক্তিভিত্তিক চিন্তার বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সঙ্গে যারা এখনো নিবন্ধন করেনি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারাদেশে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলছে। বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী এসএসসি-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবে।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।

বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের উদ্দেশে কর্মশালায় আহ্বান জানানো হয়- তুমিও প্রস্তুত তো?

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুনারুঘাটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

আপডেট সময় : ০৩:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬