০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উৎসবমুখর পরিবেশে ডিইউআরএস রিসার্চ ট্যুর সম্পন্ন

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গবেষণা, জ্ঞানার্জন ও ভ্রমণের আনন্দকে একসূত্রে গেঁথে সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ডিইউআরএস রিসার্চ ট্যুর ২০২৬’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সফরে অংশগ্রহণকারীরা গবেষণাভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের সুযোগ পান।

ভ্রমণের শেষ দিনে অংশগ্রহণকারীরা সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগান পরিদর্শন করেন। স্নিগ্ধ সবুজ প্রকৃতি, চা-বাগানের মনোরম পরিবেশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেখানে কাটানো সময় অংশগ্রহণকারীদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ ‘বিবিকিউ নাইট’। এতে ছিল র‍্যাফেল ড্র, বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা ও আনন্দঘন আয়োজন। পরে অনুষ্ঠিত হয় সনদ প্রদান অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করায় ট্যুর কো-অর্ডিনেটর মোসাঃ তাবাসসুম তামান্না মিম এবং কো-কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান নোমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

আয়োজকদের মতে, ‘ডিইউআরএস রিসার্চ ট্যুর ২০২৬’ কেবল একটি ভ্রমণ ছিল না; এটি ছিল গবেষণা ও শেখার পাশাপাশি পারস্পরিক পরিচয়, মেলবন্ধন এবং বন্ধুত্বকে আরও দৃঢ় করার একটি আনন্দময় অভিজ্ঞতা। সিলেটের প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের জন্য সফরটি হয়ে ওঠে স্মরণীয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে ডিইউআরএস রিসার্চ ট্যুর সম্পন্ন

আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬