০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লিডিং ইউনিভার্সিটিতে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মোঃ আজিজুল হাকিম, লিডিং ইউনিভার্সিটি প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 118
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট’ পুরস্কারও দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের চতুর্থ আসরে বিভাগের শিক্ষার্থীরা ফুটবলসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলায় অংশ নেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা অর্জনও জরুরি। দেশ ও সমাজের নেতৃত্ব দিতে হলে জ্ঞানার্জনের পাশাপাশি মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুর্নামেন্টে বিভাগের ১২টি ব্যাচের মধ্যে ১৯তম ও ২০তম ব্যাচ যৌথভাবে ‘ব্যাচ অব দ্য ডিপার্টমেন্ট’ নির্বাচিত হয়েছে। ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ২০তম ব্যাচ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ‍্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা সাজেদুল ইসলাম সরকার।

বিভিন্ন ইভেন্টে লুডুতে মিনহাজ উদ্দিন মাহদি, উনোতে সৌরভ দেব, ক্যারম (ফিমেল) ইভেন্টে ত্রিশা দে পুজা, ক্যারম (মেইল) ইভেন্টে সাইফ আহমেদ লিমন ও আলফি শামিম আদিব, মিউজিক্যাল চেয়ার (মেইল) ইভেন্টে আলফি শামিম আদিব এবং মিউজিক্যাল চেয়ার (ফিমেল) ইভেন্টে সায়মা বিজয়ী হন। দড়ি টান প্রতিযোগিতায় ১৯তম ব্যাচ এবং পাতিল ভাঙা ইভেন্টে প্রসেনজিৎ বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাইফ ইসলাম ও অরিন্দিতা। এতে স্পনসর প্রতিষ্ঠান ইউনিফাই অ্যান্ড স্টাডি গাইডের প্রতিনিধি মাহদি আহমেদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাইফ আহমেদ লিমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিডিং ইউনিভার্সিটিতে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬