০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় সাড়ে ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য রশিদ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে জয়ী হয়েও শপথ নিতে পারেননি। সেই শপথের জন্য তাঁকে লড়তে হয়েছে প্রায় চার বছর নয় মাস। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তাঁকে শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সুনাম। ভোট গণনার পর তাঁকে পাঁচ ভোটে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী খসরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন রশিদ। শুনানি শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। পরে সংশোধিত গেজেটও প্রকাশ করা হয়।

তবে শপথ নেওয়ার আগে খসরুজ্জামানের করা রিটের কারণে রশিদের শপথ আটকে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বহাল রেখে আগের সব স্থগিতাদেশ বাতিল করা হয়।

এরপর ৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ বড়লেখার ইউএনওকে রশিদ আহমদ সুনামকে শপথ পড়ানোর নির্দেশ দেন।

শপথের পর রশিদ বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমিই প্রকৃত বিজয়ী ছিলাম। কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে ন্যায়বিচার পেয়েছি।’

ইউএনও মাহবুবুল আলম মাহবুব বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে শপথ পড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

রশিদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।

এদিকে রশিদের ভোটার ও সমর্থকেরা নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় সাড়ে ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য রশিদ

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬