০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবলে সিলেট ও রংপুর চ্যাম্পিয়ন

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফুটবলের দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিলেট। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়া সিলেট ৫৯তম মিনিটে এগিয়ে যায়। দূরপাল্লার শটে গোলটি করেন আরমান খান জিসান। শেষ পর্যন্ত তাঁর ওই গোলই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল।

বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সহজেই চ্যাম্পিয়ন হয় রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে জটলা থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে দেন স্মৃতি কিসকো। দুই মিনিট পর কর্নার থেকে আসা বলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রংপুরের হয়ে তৃতীয় গোল করেন তন্বী। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সুমাইয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবলে সিলেট ও রংপুর চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০২:৪২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬