০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কঠোর ও নজরদারির মধ্যে পরীক্ষা হওয়াকে কারণ মনে করছে শিক্ষা বোর্ড

সিলেটে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসি পাসের হার

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 107
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার। তবে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এবার ২২২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে এবারের কঠোর ও নজরদারির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ফলে শিক্ষার্থীরা ‘ক্লিন ও ক্লিয়ার’ পরিবেশে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পরিবেশ কঠোর ও স্বচ্ছ হওয়ার কারণেই ফলাফলে এর প্রভাব পড়েছে বলে তাঁর ধারণা।

তবে এর মাধ্যমে আগের বছরগুলোর পরীক্ষা সঠিকভাবে হয়নি- এমনটা বোঝাতে চাননি তিনি। তাঁর ভাষ্য, শিক্ষার্থীরা যতটুকু প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে, ফলাফলও অনেকটা তারই প্রতিফলন। মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য করা হয়নি।

এবার ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের একটি বড় অংশ এ দুটি বিষয়ে তুলনামূলক দুর্বল হওয়ায় অকৃতকার্যের সংখ্যা বেশি হয়েছে বলে তিনি মনে করেন।

পাঁচ বছর ধরে কমছে পাসের হার

সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছর ধরেই পাসের হার ধারাবাহিকভাবে কমছে। ২০২২ সালে এ হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। ২০২৩ সালে তা কমে হয় ৭৬ দশমিক ৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ৫ শতাংশ এবং ২০২৫ সালে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এবার তা আরও কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে।

এবার দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সিলেটের পাসের হার নিচের দিকের সারিতে। ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২, যশোরে ৬৬ দশমিক ২৭, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮, বরিশালে ৬০ দশমিক ৩৫, সিলেটে ৫৮ দশমিক ৩৩, দিনাজপুরে ৫৮ দশমিক ৫ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

পাসের হার কমলেও এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এবার পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন- গত বছরের চেয়ে ২২২ জন বেশি।

এর আগে ২০২২ সালে ৭ হাজার ৫৬৫ জন, ২০২৩ সালে ৫ হাজার ৪৫২ জন এবং ২০২৪ সালে ৫ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছিল।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন।

চার জেলার মধ্যে এগিয়ে সুনামগঞ্জ

সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে মৌলভীবাজার।

সিলেট জেলায় পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৩৩১ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯৪টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।

হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

বিজ্ঞান বিভাগে পাস ৮০ শতাংশ

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬০৮ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম- ৪৮ দশমিক ১৬ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।

ছাত্রীদের পাসের হারও ছাত্রদের তুলনায় সামান্য বেশি। ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৭৮ শতাংশ, ছাত্রদের ৫৬ দশমিক ১২ শতাংশ।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কঠোর ও নজরদারির মধ্যে পরীক্ষা হওয়াকে কারণ মনে করছে শিক্ষা বোর্ড

সিলেটে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসি পাসের হার

আপডেট সময় : ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬