০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

সাইফুল ইসলাম, প‍্যারিস প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 99
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার সঙ্গে এর যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (১০ আগস্ট) বৃহত্তর প্যারিসের বুলোন-বিয়াঁকুর এলাকায় একটি অভিজাত চার তারকা হোটেলের বলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার পেছনের প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সংস্কৃতির পরিবর্তন চায়। এর উদাহরণ হিসেবে রাজনৈতিক নেতাদের পরিবর্তে চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করার বিষয়টি উল্লেখ করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার।

ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সব সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম আমাদের প্রেরণা দিয়েছে। আমরা জাতি হিসেবে দ্রুত ভুলে যাই। নজরুলের মতো জাতির বড় ঘটনাগুলোও যেন আমরা দ্রুত ভুলে না যাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি ও কবি সোহেল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজমুল হক।

সেমিনারে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নানা ব্যস্ততার মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফ্রান্সপ্রবাসীদের এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ রেজাউল করিম, রফিকুল হক রাসেল, সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, আবদুল হাকিম, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরী, হেলাল আহমেদ, মনোয়ার পাটোয়ারী, ফয়সাল আহমেদ, সাঈদ ইরফান, সাংবাদিক তানভীর আহমদ তোহা এবং সরদার হাছান তানিমসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

আপডেট সময় : ১০:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬