০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৬১৮ পরীক্ষার্থীর ৬০৭ জনই জিপিএ-৫, পাসের হার শতভাগ

এসএসসিতে ক্যাডেট কলেজের ৯৮ শতাংশের বেশি জিপিএ-৫

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 173
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের ৬১৮ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে ক্যাডেট কলেজগুলোর জিপিএ-৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয়। আবাসিক এসব শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

আইএসপিআর জানায়, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও চরিত্র গঠনের বিষয়টি গুরুত্ব পায়। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতে সম্মানজনক অবস্থানে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে নিয়মিত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে সুশৃঙ্খল আবাসিক পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তদারকি, ক্যাডেটদের অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার কথাও বলা হয়েছে।

এ সাফল্যের পেছনে অভিভাবকদের সহযোগিতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই এবারের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর এই সাফল্য অর্জিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬১৮ পরীক্ষার্থীর ৬০৭ জনই জিপিএ-৫, পাসের হার শতভাগ

এসএসসিতে ক্যাডেট কলেজের ৯৮ শতাংশের বেশি জিপিএ-৫

আপডেট সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬