০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত

কুলাউড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 125
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরউলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।

নিহত তারা মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের ছেলে। তাঁর মরদেহ বর্তমানে ভারতের উনকোটি জেলার ইরানি থানার মাগুরউলি এলাকায় রয়েছে।

রোববার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবির এই কর্মকর্তা জানান, রোববার ভোর চারটার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরউলি এলাকায় একদল চোরাকারবারি প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া আরও কয়েকজনের সঙ্গে ভারতীয় অংশে সিগারেট, নাসির বিড়িসহ বিভিন্ন চোরাইপণ্য আনতে গিয়েছিলেন। এ সময় বিএসএফের টহল দলের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও তথ্য সংগ্রহ করছে বিজিবি। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত

আপডেট সময় : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬