০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 92
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সজলকে দলীয় এক কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, অভিযোগ ওঠার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৪ আগস্ট রাত প্রায় ২টার দিকে চুনারুঘাট উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সজলকে দেখতে পান গ্রামবাসী। পরে উত্তেজিত স্থানীয়রা তাকে আটক করেন। পরবর্তীতে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং সজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সিদ্ধান্তে নুরুল ইসলাম সজলকে ইউনিয়ন সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই নুরুল ইসলাম সজলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৩:৪০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬