০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 165
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুল (৩৬)কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সাদেকপুর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জুনেদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তিনি চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার নির্দেশনায় এবং এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান ফুলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ফুল কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মন্তাজ আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মোস্তাফিজুর রহমান ফুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে থানায় আনা হয়েছে এবং শুক্রবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬