সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, এসএসসির ফল ১০ আগস্ট
ক্যাম্পাস কন্ঠ ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 74
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।




















