০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রক্তে লেখা জুলাই, সবুজে গড়বো আগামী’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নিসচার কার্যক্রম প্রশংসনীয়। একই সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে তাঁরা বলেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচার বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ. কে. এম. শফিউল আলম, রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম, সংগঠনের পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুববিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুরসহ সংগঠনের নেতৃবৃন্দ।

নিসচার নেতৃবৃন্দ জানান, আগস্টজুড়ে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং নিসচার জনকল্যাণমূলক কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬