০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দক্ষিণ সুরমা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০৫:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাফিজ সাকিনা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতি গঠনে তরুণ সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা বলেন, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তির সংগ্রামের চেতনা ধারণ করে জ্ঞান, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ সুরমা সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬