০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জকিগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 59
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিষয় ছিল- ‘পারিবারিক সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে।’ বিষয়ভিত্তিক যুক্তি, তথ্য-উপাত্ত ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় অংশগ্রহণকারী দুই দল উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা অর্জন করে।

প্রতিযোগিতায় বারহাল ডিগ্রি কলেজ, জকিগঞ্জ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় জকিগঞ্জ সরকারি কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পারিবারিক সচেতনতা, সামাজিক সম্পৃক্ততা এবং জনসচেতনতা বৃদ্ধিই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উপজেলা প্রশাসন, জকিগঞ্জের আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, বিচারকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জকিগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক

আপডেট সময় : ০৫:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬