বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসায় জুলাই গণঅভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 101
মৌলভীবাজারের বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা উদ্যোগে ৫ আগষ্ট “জুলাই গণঅভ্যত্থান দিবস” উপলক্ষে বুধবার দুপুরে মাদরাসা হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আমাদের নতুন করে আশার আলো-একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।
আয়োজিত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল হাসান হাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা মোঃ রেজাউল ইসলাম মিন্টু। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা লুৎফর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা খিজির আহমদ, দাতা সদস্য খরছু মিয়া, উপদেষ্টা ইয়াহইয়া আহমদ, কাজী জাবেদ আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আলাল উদ্দিন দুলাল।
এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল হালিম, সহকারী মৌলভী হাফিজ আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রাজু সহ মাদরাসার শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
























