১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 108
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ঐতিহ্যবাহী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজর হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবসে স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।

বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।

বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, হৃশিকেশ দাস, একেএম শফিউল আলমসহ কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র ছাত্রী প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সুন্দর ভাবে এ দায়িত্ব পালন করে জনাব রেজাউল ইসলাম মিন্টু যে অনবদ্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন এখনো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মনে হয় আমার কলেজ, একটি এমসি কলেজ আরেকটি এ কলেজ। বড়লেখার প্রত্যন্ত এলাকায় ঘুরেছি, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বড়লেখার সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু সাহেব কলেজের জন্য অনবদ্য অবদান রেখেছেন। তিনি তাঁর অবসর জীবনে সুখ শান্তি সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।

তিনি আরও বলেন, হিসাব রক্ষক তাঁর অর্জিত ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রগতিতে ভুমিকা পালন করবেন বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬