০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর

ষাটমাকন্ঠ প্রতিবেদক, কুলাউড়া
  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 91
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এবার মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে কুলাউড়া পৌর এলাকার স্টেশন রোডের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।

মতবিনিময় সভায় জয়নাল আবেদীন বাচ্চু বলেন, “১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার কুলাউড়া পৌরসভার কমিশনার/কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তিনবার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। দীর্ঘদিনের এই অভিজ্ঞতার কারণে পৌরসভার প্রতিটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে।”

তিনি বলেন, পৌর পরিষদ বিলুপ্ত হওয়ার পর থেকেই পৌরবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের দোয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের মেয়র পদে নির্বাচন করার ঘোষণার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে জয়নাল আবেদীন বাচ্চু অভিযোগ করে বলেন, “দলের মধ্যে বিভাজন সৃষ্টির কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।” তিনি বদরুজ্জামান সজলের বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নিয়েও সমালোচনা করেন।

জয়নাল আবেদীন বাচ্চু আরও বলেন, “কুলাউড়া পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়েই আমি নির্বাচনী মাঠে থাকতে চাই। জনগণের প্রত্যাশা পূরণ এবং পৌরসভার উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপির একাধিক নেতার আগ্রহ প্রকাশের ফলে নির্বাচনী মাঠে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে দলীয় সমীকরণ ও প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনীতিতে আরও নানা পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬