০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ ও মিছিল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 106
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। কর্মবিরতির পাশাপাশি তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে কালিটি চা-বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিৎ দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিক।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরির কোনো সামঞ্জস্য নেই। বছরে মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমান দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব। তাই সম্মানজনক জীবনযাপনের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, প্রায় দুই শতাব্দী ধরে চা-বাগানে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। ভূমির অধিকার না থাকায় তারা বিভিন্ন নাগরিক সুবিধা ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার অবসানে চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের কারণে চা-শ্রমিকরা স্বাধীন দেশের নাগরিক হয়েও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর একটি হিসেবে তারা সর্বনিম্ন মজুরিতে কাজ করছেন। দৈনিক ৫০০ টাকা মজুরি এবং ১০ দফা দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা-বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মজুরি বৃদ্ধির দাবিতে কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি, বিক্ষোভ ও মিছিল

আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬