০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 101
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (সেশন ২০২৫-২৬) বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জুলাই ২০২৬ (রোববার) দুপুর ১টার সময় কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পরবর্তী করণীয়, ফলাফল-পরবর্তী বিষয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তাই সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কলেজ প্রশাসন।

বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিটি ২২ জুলাই ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার

আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬